লিখেছেন:
নতুনধারা: রাজনীতি বা বুদ্ধিবৃত্তি চর্চা না করলে আপনি কি হতে চাইতেনঃ
যতীন সরকার: বুদ্ধিবৃত্তির চর্চা না করলে তো আমি মানুষই হতে পারতাম না।
আপনি কি নিজেকে স্বাধীন মনে করেনঃ
-স্বাধীনতার জন্য আকাক্সক্ষা করি ও প্রয়াস চালাই, নিজেকে স্বাধীন মনে করি না।
আপনার প্রথম প্রেম আর বর্তমান প্রেমের মধ্যে তফাৎ কীঃ
-প্রথম প্রেম স্বতস্ফুর্ত, পরবর্তী প্রেম বিচারসম্মত।
এক বাক্যে সত্য শব্দের অর্থ কীঃ
-‘অস’ ধাতু থেকে জাত ‘সৎ’ শব্দের অর্থ ‘যা আছে’, তাই যা আছে থাকে ও চলে তাই সত্য।
মানুষ না হলে আপনি কী হতে চাইতেনঃ
-আমার ইচ্ছার ওপর কোনো কিছু হওয়া নির্ভর করে না, মানুষ না হলে আমি ইচ্ছাই করতে পারতাম না।
হঠাৎ এক কোটি টাকা পেলে কী করবেনঃ
-এরকম দিবাস্বপ্ন আমি কখনোই দেখি না।
দ্বীপান্তরে গেলে কোন বইটি সঙ্গে নেবেন
-দ্বীপান্তরে গেলে কোনো কিছু নিয়ে যাওয়া আমার ইচ্ছার ওপর নির্ভর করবে না।
রাষ্ট্রের কাছে আপনার দাবি
-প্রতিটি রাষ্ট্র ‘রাষ্ট্র বিলোপ’-এর প্রচেষ্টা গ্রহণ করুক।
আপনি যদি কোনো কিছু ফেলে দিতে চান সেটা কীঃ
-বাজে কাগজ।
পাঠকের কাছে আপনার আশাঃ
-প্রতিটি পাঠক মননশীল হোক।
আপনার গুনঃ
-আমি জানি: আমি কি জানি; এবং আমি জানি: আমি কি জানি না।
আপনার দোষঃ
-আলস্য ও দীর্ঘসূত্রতা।
আপনার হতাশাঃ
-কোনো হতাশা নেই।
অপরাধবোধঃ
-সব সময় অপরাধের প্রতিবাদ ও প্রতিকার করতে পারি না।
নিজের সম্পর্কে কয়েকলাইনঃ
-আমি নিজে দারিদ্র্যের মধ্যে জন্মগ্রহণ করেছি। কিন্তু ব্যক্তিগতভাবে দারিদ্র্য দূর করা যে যায় না এ বিষয়ে আমি শুরু থেকেই সচেতন ছিলাম। তাই পৃথিবী থেকে দারিদ্র্য উৎসাদনের যে দর্শন সেটাকে আমি জীবন দর্শন রূপে গ্রহণ করেছি। কথায় ও কাজে সেই দর্শনেরই প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছি প্রতিনিয়ত।
গ্রন্থনা: মিলটন আনোয়ার
সূত্র: নতুনধারা, জানুয়ারী ২০১০
Related posts:

