লেখক/অনুবাদক: বিভিন্ন
বিষয় : লিটলম্যাগ
প্রকাশক:
প্রকাশকাল: ২০১০
আই.এস.বি.এন:
মূল্য: ০টাকা
বইটি আপনার কতখানি ভালো লেগেছে?:
সৃজনপ্রয়াসী সাহিত্য সাময়িকী
সম্পাদক : মিতা মারজান
প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১০
পৃষ্ঠা : ১০১
মূল্য : ৪০ টাকা
“মহাদেব সাহা। বাংলা কবিতার অনন্য পথিকৃৎ। ষাটের দশকের নিভৃত স্বভাবের দার্শনিক নির্লিপ্তির কবি হিসাবে তাঁর আবির্ভাব। প্রকৃতি ও মানুষ, সমাজ, দেশ_ এগুলোর পাশাপাশি অবক্ষয় চেতনাও মূর্ত হয়ে উঠৈছে তাঁর কবিতায়। জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার পাশাপাশি শ্রমে-ঘামে সিক্ত মানুষের জীবন সংগ্রামের কথা উঠে এসেছে তাঁর কবিতায়। কবিতায় গভীরতা, উপমা, অনুপ্রাস, চিত্রকল্প ও আধুনিক মননের শিল্পবিন্যাস মহাদেব সাহাকে বিশিষ্টতা দান করেছে। সবসময়ই কবিতার মধ্য দিয়ে তিনি ‘মানবের কাছে’ যেতে চেয়েছেন। কবির সেই মানবিক অভিযাত্রার সঙ্গী হতে চেয়েছে এসময়ের সৃজনপ্রয়াসী সাহিত্যের ছোটকাগজ পূর্ণবৃত্ত।
কবি মিতা মারজান সম্পাদিত ত্রৈমাসিক এ পত্রিকাটি তাদের সর্বশেষ সংখ্যায় (ফেব্রুয়ারি) বাংলা কবিতার নিমগ্ন চৈতন্যের কবি মহাদেব সাহার আদ্যোপান্ত তুলে আনার চেষ্টা করেছে। ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে কবির কাজকে মূল্যায়ন করার প্রয়াস থেকে মোট নয়টি প্রবন্ধ মুদ্রিত হয়েছে এ সংখ্যায়। মহাদেব সাহার স্বাতন্ত্র্য : তাঁর কবিতার দর্পণে, গুরুত্বপূর্ণ এক বাঙালি কবির নাম মহাদেব সাহা, মহাদেব সাহার কবিতা : স্বতন্ত্র জীবন অন্বেষা, মহাদেব সাহার কবিতায় নারী, প্র্রকৃতি ও প্রেম চেতনা, নির্মোহ ও নিমগ্ন চৈতন্যের কবি মহাদেব সাহা, আবৃত্তি : মহাদেব সাহার কবিতায় মুজিব প্রসঙ্গ এবং স্বদেশ চেতনা, মহাদেব সাহা : ব্যক্তি ও কবি এবং প্রেমের পরিবলয়ে মহাদেব সাহা_ এই নয়টি প্রবন্ধ পাঠককে কবির শিল্পসৃষ্টি চিনিয়ে দিতে বিশেষ গুরুত্বের দাবি রাখে। প্রবন্ধগুলি লিখেছেন যথাক্রমে মানবর্দ্ধন পাল, তপন বাগচী, অনুপম হাসান, সাইফুজ্জামান, সমীর আহমেদ, যুবক অনার্য, রেজীনা ওয়ালী লীনা, শামীম হাসান ও তহমিনা তানিয়া।
‘কবিতারও মৃত্যু আছে, কবিতা অবিনশ্বর নয়’ শিরোনামে কবির একটি নাতিদীর্ঘ আলাপচারিতা ছাপা হয়েছে। সুপাঠ্য এ আলাপচারিতায় উঠে এসেছে কবিতা, রাজনীতি, প্রেম-বন্ধুত্ব, কবির ব্যক্তিগত স্মৃতি ইত্যাদি প্রসঙ্গ। পূর্ণবৃত্তর জন্য এটি সংকলন করেছেন সেলিনা জেসমিন। কবিকে নিয়ে বিশেষ সম্পাদকীয় ‘কেন মহাদেব সাহা’ লিখেছেন পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক মোরশেদ শফিউল হাসান। এছাড়া নবীন-প্রবীন ২৭ কবির কবিতা ছেপেছে পূর্ণবৃত্ত। শুরুতেই রয়েছে মহাদেব সাহার চারটি কবিতা। কবি তালিকায় রয়েছেন, অসীম সাহা, ফারুক মাহমুদ, সোহরাব হাসান, মুজিবুল হক, ওবায়েদ আকাশ, অন্জনা সাহা, আসলাম সানী, মিতা মারজান, মোহাম্মদ নাদিম, ফয়জুল আলম পাপ্পু, সেলিনা জেসমিন, সাকিয়া রিপা প্রমুখ।
তরুণ শিল্পী আবু সালেহ টিটুর অাঁকা পত্রিকাটির চার রঙের প্রচ্ছদে ব্যবহার করা হয়েছে আবু বরকতের তোলা মহাদেব সাহার একটি দৃষ্টিনন্দন আলোকচিত্র। পত্রিকার শেষ পৃষ্ঠায় সনি্নবেশিত লেখক পরিচিতি পাঠকের বাড়তি কৌতূহল মেটাবে।
আমাদের দেশে সাধারণত জীবিত অবস্থায় কবি-শিল্পী-সাহিত্যিকদের প্রতি ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে যথেষ্ট টানাপোড়েনে পড়তে হয়। এক্ষেত্রে বাংলা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ কবি মহাদেব সাহার প্রতি পূর্ণবৃত্তর এই নিষ্ঠাবান, উদ্যমী ও পরিশ্রমী আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।” – সূত্র: সংবাদ সাময়িকী
Related posts:


