বই আর বই » ইত্যাদি গ্রন্থপ্রকাশ

শাহ আবদুল করিম জীবন ও কর্ম
No related posts.

No related posts.

নির্বাচিত মাহমুদ দারবিশ
দৈনিক সমকালে ১০/০২/২০১০ সংখ্যায় হায়াৎ মামুদ নিজের বই নিয়ে যা লিখেছেন:

প্রতিরোধের কবিতা

অঞ্চলটির ইতিহাস অন্তত হাজার তিনেক বছরের। বাইবেলের ‘পুরাতন নিয়মে’ অর্থাৎ ওল্ড টেস্টামেন্টে ভালোভাবে পাওয়া যাবে, নানা প্রসঙ্গে ও নানান অনুষঙ্গে। মধ্যপ্রাচ্যের গল্পগাথা চুঁইয়ে এসেছে যেভাবে বাংলা পুঁথিসাহিত্যে সেটুকুর ভিতরেও আমরা নামটি ছোটবেলা থেকেই জেনে গেছি : কেনান। শত শত বছর পরিক্রমায় নাম পাল্টেছে যে কতবার! ফিলিস্তিয়া, ফিলিস্তিন, প্যালেস্টাইন, জুডিয়া, ইসরায়েল ইত্যাদি। ভূখণ্ডের সীমানাও অবশ্য এক থাকেনি, রদবদল হয়েছে বারেবারে। লেবানন, সিরিয়া, জর্দান, মিসর_ সব তিন দিকে, আর একদিকে তো সমুদ্র। চালচিত্রে এই মৃদু ভূগোল-ইতিহাসজ্ঞান থাকাটা জরুরি। কারণ মাহমুদ দারবিশ এই ভূমি ফুঁড়ে উঠে আসা ফিলিস্তিনি কবি।

প্যালেস্টাইনের তিনটি প্রদেশের একটি হলো গালিলি। উত্তর গালিলি অঞ্চলের আক্কা জেলার আল্-বিরওয়েহ্ গ্রামে দারবিশের জন্ম ১৯৪২ সালের ১৩ মার্চ। যখন তার বয়স মাত্র ছয়, ১৯৪৮-এ ইসরায়েলি বাহিনী ওই গ্রাম দখল করে এবং পরে ৪১৬টি গ্রামসহ আল্-বির্ওয়েহ্কে সম্পূর্ণ ধূলিসাৎ করে দেয়। জীবন বাঁচাতে দারবিশদের পরিবার লেবাননে পালিয়ে যান। পরে যখন দেশে ফিরে এলেন, দেখা গেল ফিলিস্তিনি আরবদের আদমশুমারি শেষ হয়ে গেছে, তারা দেরি করে ফেলেছেন এবং শেষ পর্যন্ত বিধিমোতাবেক পরিচয়পত্র জোগাড় করতে তারা ব্যর্থ হলেন। স্বাধীনভাবে নিজের দেশের ভেতরেই ঘোরাফেরা করা কঠিন হয়ে দাঁড়াল, কর্তৃপক্ষের হাতে বারংবার হয়রানি ও নাস্তানাবুদ হওয়া যেন বিধিলিপি। ষাটের দশকে একাধিকবার তাকে পারদে ভরা হলো, বাড়িতেও অন্তরীণ করা হলো। অতঃপর দেশের ভেতরে থাকা, পালিয়ে যাওয়া, ফের ফিরে আসা_ এসব ক্রমাগত ও সুযোগ-সুবিধামতো চলতে থাকবে। পাকাপাকিভাবে দেশ ছাড়লেন ১৯৭১ সালে। ইসরায়েল থেকে কায়রো গেলেন, সেখানে ‘আল্ আহরাম্’ সংবাদপত্রে কাজ করতে লাগলেন। দু’বছর পর বৈরুত গিয়ে পিএলওতে যোগ দিলেন এবং ওই সংস্থারই ‘ফিলিস্তিনি প্রসঙ্গ’ নামে আরবি ভাষায় এক মননশীল পত্রিকার সম্পাদনা-দায়িত্ব তাকে দেওয়া হয়। ১৯৮৭ সালে পিএলওর কার্যনির্বাহী পর্ষদের সভ্যপদ লাভ করেন, কিন্তু ১৯৯৩-এ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ও ইসরায়েলের মধ্যে শান্তিচুক্তি সম্পাদিত হলে তিনি পদত্যাগ করেন। যুক্তি দেখিয়েছিলেন যে, ‘কার্যনির্বাহী পর্ষদে আমার ভূমিকা নিতান্তই প্রতীকী। আমি ওখানে ছিলাম কোনো টেনশন দেখা দিলে তখন দরকারমতো শান্ত-সুস্থিরতার প্রভাব যেন খাটাতে পারি, তাতে মতপার্থক্যের জায়গাগুলো কমানোয় সাহায্য হতো। আমি তো কখনোই রাজনীতির লোক ছিলাম না। আমি কবিমাত্র, বাস্তবতার বিশেষ পরিপ্রেক্ষিত মগজে বয়ে বেড়ায় এরকম এক কবি।’ ১৯৮২ পর্যন্ত বৈরুতে থেকে তারপর পারীতে পাকাপাকিভাবে চলে যান এবং সেখানে ফিলিস্তিনি সাহিত্যপত্র ‘আল্-কার্মাল্’ বের করতে থাকেন।

আধুনিক আরবি সাহিত্যে ‘প্রতিরোধের কাব্য’ নামে একটি ধারা গড়ে উঠছে। মাহমুদ দারবিশ তার সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক প্রতিনিধিমূলক কবি হিসেবে বিবেচিত হয়ে থাকেন। তাঁর নিজের স্বীকারোক্তি অনুযায়ী যাদের কবিকৃতী তার ওপর প্রভাব ফেলেছে তারা হলেন ফরাসি কবি লুই আরাগঁ ও পল এলুয়ার, তুরস্কের নাজিম হিকমত, হিস্পানি ফেদেরিকো গার্থিয়া লোর্কা এবং চিলোনে কবি পাবলো নেরুদা।

১৯৯৬ সালে, ছাবি্বশ বছর নির্বাসিত জীবন-যাপনের পর, তাকে নিজ পরিবার ও আত্মীয়-স্বজনকে দেখতে যাওয়ার সুযোগ দেওয়া হয়। তার বান্ধবজন, সতীর্থবৃন্দ ‘অভ্যন্তরীণ উদ্বাস্তু’, সব ফিলিস্তিনি মেতে উঠেছিলেন তাকে পেয়ে। হাজার হাজার মানুষ তাকে সংবর্ধনা জানায়, তার কবিতা তাদের মুখে মুখে ফেরে। এই স্মৃতি-রোমন্থনে গভীর বেদনায় তিনি বলেছিলেন : ‘যত দিন আমার এ দেহে প্রাণ আছে আমার দেশ ফিলিস্তিনের জন্য আমার নস্টালজিয়ায় কেউ এতটুকুও আঁচড় কাটতে পারবে না।’

১৯৯৭-এ সিমন বিতঁ নামে জনৈক ইসরায়েলি-ফরাসি চলচ্চিত্রকার আল্-বির্ওয়েহ গিয়েছিলেন দারবিশের শৈশবস্মৃতির নিসর্গ ধরে রাখার জন্য, কিন্তু কিছুই দেখতে পাননি_ খাঁ খাঁ শূন্যতা, পরিত্যক্ত, ঘাসপালা-জঞ্জালে ঢেকে-যাওয়া গোরস্তান ছাড়া। ২০০১ সালের ১৬ ডিসেম্বর ইসরায়েলিদের বুলডোজার ওইসব কবর খুঁড়ে, মানুষের যেটুকুই স্মৃতি পড়ে ছিল কঙ্কালরাশির ভিতরে_ সব তুলে ফেলে দিয়ে, নতুন রাস্তা তৈরির কাজে লেগে যায়। কোনো গ্রাম যে কখনও পৃথিবীর বুকে ঠিক ওইখানটিতে ছিল তার আর কোনো চিহ্নই পড়ে থাকে না। মাতৃভূমি নেই, কিন্তু মাতৃভাষা তো রয়ে যায় মাহমুদ দারবিশের।

প্রচ্ছদ : পরিচয় চৌধুরী

Related posts:

মাহমুদ দারবিশ পাঠ ও বিবেচনা

হোর্হে লুইস বোর্হেস: নির্বাচিত গল্প ও প্যারাবল

ভূমি ও কুসুম
প্রচ্ছদ: ধ্রুব এষ

দৈনিক সমকালে ০৮/০২/২০১০ সংখ্যায় সেলিনা হোসেন নিজের বই নিয়ে যা লিখেছেন:

ভূমি ও কুসুম : ভালোবাসার মগ্নতা

সাতচলি্লশের দেশভাগের সময় ছিটমহলের ধারণা তৈরি হয়। ষাটের দশকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে ভারত ও পাকিস্তানের ছিটমহল সম্পর্কে একটু-আধটু শুনতাম। তেমন কোনো স্পষ্ট ধারণা ছিল না। তবে একটা বিষয় মাথার ভেতর গেঁথে গিয়েছিল, যখন পড়তাম যে ছিটমহলগুলো দেশের ভেতরে দেশ। বিষয়টি ভীষণ ভাবাত। শুনতাম ওখানে মানুষ এক ধরনের বন্দি জীবনযাপন করে। অন্য দেশের সীমান্ত অতিক্রম করে নিজের দেশে যাওয়ার অধিকার তাদের নেই।

বাংলাদেশের স্বাধীনতার পরে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলটি বেশ আলোচনায় উঠে আসে। এই ছিটের বাসিন্দাদের ভারতের তিনবিঘা পার হয়ে বাংলাদেশের পাটগ্রামে ঢুকতে হয়। কিন্তু সেটি কোনো সহজ কাজ ছিল না। কারণ দহগ্রাম পাকিস্তানের আর তিনবিঘা করিডোর ভারতের অংশ। সুতরাং ওইটুকু জায়গা পার হতে তো পাসপোর্ট-ভিসা লাগবে! আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের কাছে বড়ই মর্মান্তিক মানুষের দিনযাপনের অনুভব। তার ওপর সীমান্তের চারপাশে আছে সীমান্তরক্ষীদের পাহারা। আছে আইন-কানুনের বেড়াজাল। অসহায় মানুষের দিন কাটে শুধু_ মানবিক মর্যাদার জায়গাটি তাদের জন্য গুটিয়ে থাকে। এই বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি হয় যে, বাংলাদেশ বেরুবাড়ি হস্তান্তর করলে বিনিময়ে ভারত তিনবিঘা করিডোর দেবে। বাংলাদেশ বেরুবাড়ি হস্তান্তর করে কিন্তু ভারতের সাংবিধানিক ও আইনি জটিলতার কারণে তিনবিঘা আর হস্তান্তর করা হয় না। আমরা লেখকরা এই আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মাঝে বিপন্ন মানুষকে দেখতে পাই শুধু। সেই থেকে বিষয়টি আমার ভাবনায় গেঁথে যায়। আমি একটি উপন্যাসের পটভূমি চিন্তা করি।

কিন্তু লেখার জন্য নিজেকে তৈরি করতে পারিনি। কারণ যাতায়াতের নানা কড়াকড়ির কারণে দহগ্রাম-আঙ্গরপোতা দেখে আসার সুযোগ করতে পারিনি। শেষ পর্যন্ত ২০০৩ সালের ২৬ জুলাই পার্বতীপুর থেকে নীলফামারী হয়ে দহগ্রাম ছিটে যাই। সে এক বিচিত্র অভিজ্ঞতা। এই যাওয়ায় আমাকে সহযোগিতা করেছিল পার্বতীপুরের ইয়ংস্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন। এই মুহূর্তে আমজাদের কথা খুব মনে পড়ছে। কারণ তার এক আত্মীয়ের কাছ থেকে একটি পাজেরো জিপ জোগাড় করেছিল। তাই লম্বা রাস্তায় যাওয়াটা সহজ হয়েছিল।

তাহলে কঠিন ছিল কি? কঠিন ছিল পথের ঠিকানা। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা সদর থেকে ১৬ কিলোমিটার দূরে দহগ্রাম ছিটমহল। ভারতের মেকলিগঞ্জ মহকুমার মধ্যে পড়ে তিনবিঘা করিডোর। এই তিনবিঘা পার হলে পাওয়া যায় ভারতের ভেতরে বাংলাদেশের ছিটমহল দহগ্রাম। যে রাস্তাটুকু পার হতে হয়েছিল সেটি পাকা। পাটগ্রাম সীমান্তে আছে বিডিআর ক্যাম্প। তিনবিঘা সীমান্তে বিএসএফ ক্যাম্প। বিষয়টি আমার কাছে গোলকধাঁধার মতো লাগছিল। বারবারই মনে হচ্ছিল, মশা মারতে কামান দাগার আয়োজন। নানা সূত্র আছে। সূত্রের রশির গিটটুগুলো খুবই কঠিন। টান দিলেই খোলে না।

সেদিন শুধু মানুষের মুখের দিকে তাকিয়ে থেকেছি, শুনেছি ওদের বঞ্চনার কথা। দেখেছি অব্যবস্থার চিত্র। আর আমার সামনে ছিল দিগন্ত, আকাশ এবং তিস্তা নদী, ছিল সীমান্তের লোহার গেট, দু’দেশের পতাকা, সীমান্তরক্ষীদের বুট, রাইফেল এবং শক্ত চেহারা। ভেবেছিলাম এই পটভূমিতেই গল্প বানাতে হবে। তিনবিঘার সরু পাকা রাস্তাটি ধরে বেরিয়ে আসার সময় মনে হয়েছিল, একটু আগে ফেলে আসা বাঁশের মাচানটির স্পর্শ এখনও আমার মধ্যে আছে_ যেখানে বসে চা খেয়েছি, সেসঙ্গে আছে মানুষের বুকের উষ্ণতা, সাহস এবং বেঁচে থাকার জায়গা নির্মাণের প্রবল তৃষ্ণা। কাহিনীর প্রয়োজনে পঞ্চগড়ের আরও দু’একটি ছিটে গিয়েছি। বাংলাদেশের ভেতরে ভারতীয় ছিটও দেখেছি। ওদের সব কাজকর্ম, লেখাপড়া বাংলাদেশে হচ্ছে, কিন্তু নাগরিক অধিকার নেই। চাকরি পায় না, কিংবা জমি বিক্রিও করতে পারে না।

২০০৬ সালে ‘কালি ও কলম’ পত্রিকার নির্বাহী সম্পাদক আবুল হাসনাত আমাকে একটি ধারাবাহিক উপন্যাস লেখার আমন্ত্রণ জানান। তখন আমার এই উপন্যাসটি লেখার কথা মনে হয়। আমি লিখতে শুরু করি। প্রায় সাড়ে তিন বছর ধরে আমি উপন্যাসটি লিখি। উপন্যাসটি লেখার জন্য প্রবল ভালোবাসার মগ্নতা ছিল আমার। লিখতে ভালো লেগেছে।

যেখানে মানুষ শুধুই একজন ব্যক্তি নয়, তার ব্যক্তিগত ভালোমন্দকে সে নিয়ন্ত্রিত হতেও দেখে।

ব্যক্তিগত সম্পর্ক কতটা রাষ্ট্রব্যবস্থায় পীড়িত সে গল্পই পাওয়া যায় ‘ভূমি ও কুসুম’ উপন্যাসে। উপন্যাসের শিল্পের ব্যাখ্যা ছুঁয়ে থাকে মানুষের জীবন।”

উপন্যাস একটি বড় ক্যানভাস। তার দায়ও অনেক বেশি। তাই মনে হয়, আমার উপন্যাস আমার আয়ু নিয়েছে_ কে জানে কতটুকু। তারপরও বুকভরা আনন্দ এই যে, ‘ভূমি ও কুসুম’ লিখে শেষ করতে পেরেছি।

১৯-০২-২০১০ তারিখের প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে উপন্যাসটি নিয়ে সেলিনা হোসেনের সাক্ষাৎকার নিয়েছেন প্রশান্ত মৃধা:

‘আমার লক্ষ্য ছিটমহলের পুরো বাসিন্দা’

প্রশান্ত মৃধা: ভূমি ও কুসুম উপন্যাসের জন্য ছিটমহলগুলোকে বেছে নেওয়ার পেছনে কোনো নির্দিষ্ট কারণ আছে?

সেলিনা হোসেন: নির্দিষ্ট কোনো কারণ নেই, তবে সাতচল্লিশ-পরবর্তী সময় থেকে ছিটমহলগুলোর সমস্যা, বিশেষ করে সেখানকার অধিবাসীদের বন্দিজীবন যাপন ইত্যাদি নিয়ে একটি উপন্যাস হতে পারে বলে বিশ বছর আগে ভেবেছিলাম। তার পরে বিভিন্ন খোঁজখবর নিচ্ছিলাম। সাত বছর আগে দহগ্রাম আঙ্গরপোতা দেখতে গিয়েছিলাম। একসময় কালি ও কলমের সম্পাদক আবুল হাসনাত অনুরোধ করলেন ধারাবাহিকভাবে একটি উপন্যাস লেখার জন্য। তখন মনে হয়েছিল, ধারাবাহিকতার সূত্রে সময় নিয়ে এ বিষয়টিকে কেন্দ্র করে একটি উপন্যাস শুরু করি। মাসে একবার ছাপা হবে কয়েক পৃষ্ঠা—পাশাপাশি আমি অন্যান্য মেটেরিয়ালও দেখে নিতে পারব। যে তথ্য-উপাত্ত আমি সংগ্রহ করেছি, তার সঙ্গে আমি ব্যক্তির সম্পর্কের সূত্রগুলো দেখার চেষ্টা করেছি। এমন নয় যে যে কাহিনিটি এখানে গড়ে উঠেছে, ঠিক সেভাবেই সেখানকার বাসিন্দারা জীবনযাপন করে। বাস্তবতার সূত্র ধরে, কল্পনার মিশেল ঘটিয়ে উপন্যাটি লেখা হয়েছে।

প্রশান্ত: লিখতে লিখতে এই উপন্যাসের গঠন ও আখ্যানভাগের বদল করতে হয়েছে?

সেলিনা হোসেন: না। আমি কাহিনিটির যে ছকটি করেছিলাম সেই ছকটি ধরে এগিয়েছি। কারণ আমার ভয় ছিল, অন্যকিছু ভাবতে গেলে কাহিনির সূত্রটি এলোমেলো হয়ে যেতে পারে। তবে, কিছু কিছু শাখা-প্রশাখা খুব ছোট আকারে যে ছাড়ায়নি তা নয়।

প্রশান্ত: কোনো সমস্যা উপন্যাসের মূল সমস্যা হিসেবে নির্দিষ্ট করে নিলে আখ্যান ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে? এ উপন্যাসের ক্ষেত্রে তা হয়েছে কখনো?

সেলিনা হোসেন: না। একদমই না। কারণ, কাহিনিটিকে আমি ইচ্ছামতো তৈরি করেছি। বিষয়টি তো নির্দিষ্ট ছিল, কাহিনিকে আমি সব সময় বিষয়ের ভেতরে একীভূত করে রাখিনি। কারণ, কাহিনির মূল বিষয় ছিল ছিটের বাসিন্দাদের বন্দিজীবন যাপন। এই বন্দিজীবনের ভেতরে কাহিনির নানা শাখা-প্রশাখা বিস্তার লাভ করেছে। সেখানে অভাব-দারিদ্র্য যেমন আছে, প্রেম আছে, মানুষের আশা-আকাঙ্ক্ষার নানা সূত্র আছে। এবং সবচেয়ে বড় জিনিস যে সীমান্তরক্ষীদের দ্বারা ওরা পরিবেষ্টিত, তাদের সঙ্গে ওদের সংঘর্ষের নানা দিক নিয়ে কাহিনির বিস্তার ঘটিয়েছি। এটা এমন নয় যে যা কিছু এখানে ঘটেছে, তার সবটাই ওদের বাস্তবতা। বাস্তবতা হলো কাহিনির উপাদান।

প্রশান্ত: কোনো চরিত্র এই উপন্যাসের যাপিত জীবনের সংকটের ভেতরে বাহাদুর হয়ে উঠেছে? যদি ওঠে, সে ক্ষেত্রে নিজেদের এই সংকটের থেকে পরিত্রাণ পেতে লেখককে কোনো উপায় বাতলে দিয়েছে?

সেলিনা হোসেন: বাহাদুর হয়ে ওঠার তো চেষ্টা করেছে বিভিন্ন জায়গায়। যেমন, দুটি চরিত্র আছে, যারা সতিন। গোলাম আলির কাছে তাদের জিজ্ঞাসা ছিল যে আপনি এত কিছু সবার জন্য করেন, ভাবেন, আপনি একজন পুরুষের দুটো তিনটে বিয়ে বন্ধ করতে পারেন না? গোলাম আলি বলে, কেমন করে করব, ধর্মেই তো চারটি বিয়ের কথা আছে। তখন সেই চরিত্রটি উত্তর দেয়, আমি ধর্ম বুঝি না, আমি সতিন বুঝি।

পথ বাতলে দেওয়ার সুযোগ ওদের নেই; কিন্তু নিজেদের মতো করে প্রতিবাদ করার জায়গা আছে। যেমন, একবার তিস্তায় একটি চর জেগে উঠল, বিএসএফ সঙ্গে সঙ্গে সেই চরটি দখল করে নিল। কিন্তু সেই ভূমির মালিক ছিল ছিটের বাসিন্দাদের একজন। চরের কথা শুনে সবাই দৌড়ে গিয়ে নদীর ধারে জড় হয়। ওদের জড় হতে দেখে বিএসএফের জওয়ানেরা তাদের দিকে রাইফেল তাক করে। সিটের বাসিন্দারা রাইফেলের মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তখন মনজিলা বলে, ওদেরকে একটা প্রতিবাদের চিহ্ন দেখাতে হবে। চলো, আমরা ওদের দিকে পাছাটা উঁচু করে হাঁটুতে হাত রেখে হেঁটে যাই।

প্রশান্ত: এই উপন্যাসের গদ্যে চরিত্রগুলোর বিকাশের বিভিন্ন দিক সহজে ধরতে পেরেছেন?

সেলিনা হোসেন: না। সব সময় ধরে ওঠা সম্ভব হয় না। আমি অনেক সময় বিশেষ একটি পয়েন্টে ছেড়ে যাই। যেখানে একটি চরিত্রকে একটি বিশেষ দিক থেকে বুঝতে পারে পাঠক। এই উপন্যাসের অনেক চরিত্রকে আমি এভাবে দেখেছি, কারণ, আমার লক্ষ্য ছিল ছিটমহলের পুরো বাসিন্দা। শুধু কয়েকটি চরিত্রের বিকাশ নয়। তাই উপন্যাসে এমন আসা-যাওয়া চরিত্র আছে, যারা জনসমষ্টির অংশ। ব্যক্তিহিসেবে তাকে বড় জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করিনি।

প্রশান্ত: রাষ্ট্র ও রাষ্ট্র নিয়ন্ত্রিত সমাজের বাস্তবতা সব সময় ধরা যায়? এ উপন্যাসটি লিখতে লিখতে এমন সংকটে পড়েছেন?

সেলিনা হোসেন: এ উপন্যাসে ছিটমহলের অধিবাসীদের জীবন নিয়ন্ত্রণ করেছে তাদেরকে চারদিক থেকে ঘিরে রাখা ভারতীয় সীমান্তরক্ষী। ১৯৬৫ সালের যুদ্ধের সময় তারা এই ছিটমহলে ঢুকে অসংখ্য বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। সিটের অধিবাসীদের দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় যাতায়াতের সুযোগ দেয়নি। সুযোগ নিতে গেলে গুলি করেছে। অনেক সময় নারীদের ধরে নিয়ে গেছে। আবার বাংলাদেশের যুদ্ধের সময় তাদের দরজাটা খোলা রেখেছিল, যুদ্ধ শেষে স্বাধীন দেশের মানুষ আবার দরজা বন্ধ দেখতে পায়। নিজ ভূখণ্ডে নিয়মিত যাতায়াত করতে পারত না তারা। একটি ভিন্ন রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির সংকট এই উপন্যাসে নানাভাবে এনেছি। আবার নিজ রাষ্ট্রের সঙ্গেও ব্যক্তির সংকট এই উপন্যাসে এসেছে। এভাবে রাষ্ট্র নিয়ন্ত্রিত জীবনযাপনের অধিবাসীরা আমার উপন্যাসের চরিত্র হয়েছে। অর্থাত্, যে দায়টি তার নয়, সে রকম দায়ের কারণে নষ্ট হয়েছে তার সুস্থভাবে বেঁচে থাকা।

প্রশান্ত: উপভাষা ব্যবহারের ক্ষেত্রে মান বা প্রমিত রীতি ব্যবহার করেছেন, বিশেষ করে সংলাপে। এটা কি ইচ্ছাকৃত না সহজবোধ্যতার জন্য?

সেলিনা হোসেন: দুটোই। কারণ, ইচ্ছাকৃত এই জন্য যে, যে সময়টায় আমি ছিটমহলকে দেখেছি, অত অল্প সময়ে ওই মানুষদের মুখের ভাষা ধরা আমার সাধ্য ছিল না। ভুল কিছু না করার জন্য আমি এই চেষ্টাটি একদমই করিনি। দ্বিতীয়ত, সহজবোধ্যতাও একটি কারণ। কারণ, পাঠক ধরে নিতে পারবেন যে এই পটভূমিতে মানুষ যে ভাষায় কথা বলেছে, সেটা তার মুখের ভাষা নয়।

প্রশান্ত: উপন্যাসটির দ্বিতীয় খণ্ড লেখার ইচ্ছে আছে?

সেলিনা হোসেন: না, দ্বিতীয় খণ্ড লেখার মতো আমার কোনো সুযোগ নেই। আমি যেখানে শেষ করেছি, একটি প্রেমঘন জীবন ছিল একটি চরিত্রের, ১৯৬৫ সালের যুদ্ধে যখন ওদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়, তখন ওই ছেলেটির ডান হাতটা পুড়ে যায়। মনজিলার মেয়েটি তাকে ভালোবাসে। স্বাধীনতা যুদ্ধের সময় ছেলেটি যুদ্ধে যায় এবং শহীদ হয়। মেয়েটির জন্য এটি ছিল অত্যন্ত মর্মান্তিক ঘটনা। ও চিত্কার করে বলে, আমি শহীদের স্ত্রীর গৌরব চাই না, তোমরা আমার ভালোবাসার মানুষটি ফিরিয়ে আনো। একদিন ও সিটের সমস্ত জায়গা থেকে কয়েক ডালি ফুল সংগ্রহ করে তিনবিঘা সীমান্তে এসে দাঁড়ায়। সীমান্তরক্ষীদের বলে, আমি আমার স্বামী যেখানে শহীদ হয়েছে, ভূরুঙ্গামারীর সেই জায়গাটিতে ফুল দিতে যাব। সীমান্তরক্ষীরা ওর বুকের ওপর রাইফেল ধরে। ও একটুও ভয় না পেয়ে চিত্কার করে বলে, তোমরা আমাকে মেরে ফেল, আমি এই ছিটের স্বাধীনতা চাই।

No related posts.

হুমায়ুন কবির জন্মশতবর্ষ স্মরণ
দৈনিক সমকালে ১২/০২/২০১০ সংখ্যায় আবুল আহসান চৌধুরী নিজের বই নিয়ে যা লিখেছেন:

নিছক শ্রদ্ধার্ঘ্য নয়

হুমায়ুন কবির (১৯০৬-১৯৬৯) আক্ষরিক অর্থেই বহুমাত্রিক ব্যক্তি ও ব্যক্তিত্ব। সাহিত্য-সংস্কৃতি, দর্শন, রাজনীতি, শিক্ষকতা, সাময়িকপত্র-পরিচালনা_ এসব কিছুর ভেতর দিয়ে রচিত হয়েছিল বিরল প্রতিভার অধিকারী এই মানুষটির জীবন-মৌচাক। ‘অসাধারণ’_ এই শব্দটি যেসব বাঙালি মনীষীর ক্ষেত্রে প্রযোজ্য হুমায়ুন কবির তাদের অন্যতম। এই কৃতী বাঙালির যথার্থ মূল্যায়ন তার জন্মভূমি বর্তমান বাংলাদেশ ও কর্মভূমি বর্তমান ভারতবর্ষ_ উভয় দেশেই হওয়া প্রত্যাশিত ছিল। কিন্তু দুঃখজনক হলেও এ কথা সত্য যে, তা হয়নি। বিশেষ করে ২০০৬-এ তার জন্মশতবর্ষ যোগ্য মর্যাদায় উদযাপিত হবে, এই প্রত্যাশাও পূরণ হয়নি। দুই দেশের লেখক, বুদ্ধিজীবী, রাজনীতিকদের মধ্যে হুমায়ুন কবির সম্পর্কে একটি মিশ্র ধারণা আছে এবং তা মূলত রাজনৈতিক কারণে। কবিরের প্রথম জীবনের কৃষক-শ্রমিককেন্দ্রিক রাজনৈতিক চেতনা ও কর্মকাণ্ড উত্তরকালে অনেকাংশে পরিবর্তিত ও অবশেষে তা ক্ষমতার বলয়ে আবর্তিত হয়। এককালের শ্রমজীবী-সম্পৃক্ত রাজনীতিক শেষ পর্যন্ত এলিট পলিটিশিয়ানে রূপান্তরিত হন। তাছাড়া সমাজতন্ত্র সম্পর্কে এক ধরনের বিরূপ ভাবনার কারণে প্রগতিপন্থি লেখক- বুদ্ধিজীবীদের সঙ্গে তার দূরত্ব রচিত হয়। মূলত কংগ্রেসি রাজনীতির সঙ্গে সম্পর্কিত হুমায়ুন কবির সাহিত্যচর্চায় তার যোগ্য স্বীকৃতি পাননি এবং যে কংগ্রেসের সেবায় তিনি তার জীবনের সবচেয়ে উজ্জ্বল ও সৃষ্টিশীল সময় ব্যয় করেছেন সেই সংগঠনও তাকে শেষ পর্যন্ত ধারণ করতে পারেনি। এক অস্থির-অভিমানী চরিত্রের অধিকারী হুমায়ুন কবির কংগ্রেসেরই সমান্তরাল চিন্তা-চেতনার দলছুট রাজনীতিকদের সংগঠিত করেছেন। তার ট্র্যাজেডি, প্রগতিশীল লেখক-বুদ্ধিজীবীদের কাছে তিনি দক্ষিণপন্থি হিসেবে চিহ্নিত। তাই তার সম্পর্কে তারা আগ্রহ অনুভব করেননি। আর কংগ্রেসের ক্ষমতার বলয় থেকে কেন্দ্রচ্যুত হুমায়ুন কবির কংগ্রেসি রাজনীতিক-লেখক-বুদ্ধিজীবীদের কাছে এক ধরনের বৈরী প্রতিপক্ষ হিসেবে গণ্য হয়ে মনোযোগ লাভেও ব্যর্থ হয়েছেন। বোধ হয় হুমায়ুন কবিরের প্রতি এই রাজনীতিক বিবেচনাপ্রসূত দ্বিবিধ প্রতিক্রিয়ায় তিনি ঔদাসীন্য ও অবহেলার শিকার হয়েছেন। ফলে তার মূল্যায়নে স্বতঃস্ফূর্তভাবে কারও আগ্রহ জাগেনি, জন্মশতবর্ষ উদযাপনে পরিকল্পিত বৃহৎ কোনো উদ্যোগও গৃহীত হয়নি।

মূলত চতুরঙ্গ পত্রিকাগোষ্ঠীর উদ্যোগে পশ্চিমবঙ্গের কলকাতায় কবিরের জন্মশতবর্ষ অনুষ্ঠান আয়োজিত হয়। তার প্রতিষ্ঠিত চতুরঙ্গ পত্রিকা এই উপলক্ষে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করে এবং মেদিনীপুরের অমৃতলোক (১০৭, জানুয়ারি-জুন ২০০৬) পত্রিকায় একটি মাত্র লেখা প্রকাশের মাধ্যমে জন্মশতবর্ষে তাকে স্মরণ করা হয়। অপরপক্ষে বাংলাদেশে ঢাকা, নওগাঁ ও ফরিদপুরে জন্মশতবর্ষ উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হয়। নওগাঁ ও তার জন্মস্থান ফরিদপুরের অনুষ্ঠান ছিল নিতান্তই স্বল্প পরিসরের। তুলনায় ঢাকায় হুমায়ুন কবিরের স্নেহসিক্ত কবি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ-অনুষ্ঠানটির কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। এই অনুষঙ্গে একটি ক্ষুদ্র স্মরণিকাও প্রকাশিত হয়। ঢাকার কালি ও কলম, যুগান্তর, সংবাদ ইত্যাদি পত্রপত্রিকায় হুমায়ুন কবির স্মরণে লেখা প্রকাশিত হয়। হুমায়ুন কবিরের জন্মশতবর্ষ উপলক্ষে একটি স্মারকগ্রন্থ প্রকাশের পরিকল্পনা বছর তিনেক আগে মাথায় এলেও নানা কারণে তা বাস্তবায়নে বিলম্ব ঘটে। অবশেষে নানা প্রতিকূলতা ও অন্তরায় অতিক্রম করে বর্তমান স্মারকগ্রন্থটি প্রকাশিত হলো।

হুমায়ুন কবিরের জন্মশতবর্ষের তিন বছর পর এই স্মারকগ্রন্থটি প্রকাশিত হওয়ায় কিছুটা গ্গ্নানি বোধ করছি। তবুও সান্ত্বনা এই যে, বিলম্বে হলেও শতবর্ষের শ্রদ্ধা নিবেদনের সুযোগ ও সৌভাগ্য অবশেষে অর্জন করা গেল। এই বই নিছক শ্রদ্ধার্ঘ্য নয়, বিস্মৃতির ধূসর ধুলোর আবরণ সরিয়ে নতুন চোখে হুমায়ুন কবিরকে দেখার প্রয়াসও বটে। ‘বিশুদ্ধ বাঙালি’ ও ‘বিশ্ব পথিক’ হুমায়ুন কবিরকে নানা কৌণিকে উপস্থাপিত করার প্রয়াস যদি সহৃদয় পাঠকের মনোযোগ, সমর্থন ও সমাদর লাভ করে, তাহলে সেই হবে আমাদের এই শ্রমের যোগ্য পুরস্কার।

প্রচ্ছদ : কাইয়ুম চৌধুরী

Related posts:

আত্মকথা: স্মৃতি-বিস্মৃতির বাংলাদেশ