বই আর বই » পাঞ্জেরি পাবলিকেশন

বরপুত্র
দৈনিক সমকালে ১৩/০২/২০১০ সংখ্যায় মঞ্জু সরকার নিজের বই নিয়ে যা লিখেছেন:

বরপুত্র উপন্যাসের নায়ক হলো যে কারণে

হঠাৎ যদি কোটি টাকা পেয়ে যাই! কী করব তা হলে? স্কুলে পরীক্ষার খাতায় এ রকম বিষয়ে একটা রচনা লিখতে গিয়ে অনেক ভালো কথা লিখেছিলাম। উদ্দেশ্য ছিল, রচনাটি পড়ে পরীক্ষক যেন বুঝতে পারেন এমন আদর্শবাদী, দানশীল ও ভালো ছেলে দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই। কিন্তু বেশি নম্বরপ্রত্যাশী সেসব কথা মনের কথা ছিল না আসলে। সে জন্যই বোধহয় প্রশ্নটার সঠিক জবাব খুঁজতাম। বড়লোক হওয়ার সহজাত আকাঙ্ক্ষায়, নাকি ভোগের অফুরন্ত তৃষ্ণায়_ ঠিক জানি না, কোটিপতি হওয়ার স্বপ্ন-কল্পনা এক সময়ে বেশ ভালো লাগত। স্বাধীন দেশে অসাধু পন্থায় স্বল্প সময়ে কোটিপতি বা অগাধ অর্থবিত্তের মালিক হয়েছে_ এমন সৌভাগ্যের বরপুত্রদের হিংসা হতো, ঘৃণাও করতাম। কিন্তু লেখক হিসেবে, আমার গল্প-উপন্যাসে এরা প্রধান বা প্রত্যক্ষ চরিত্র হয়ে আসেনি তেমন। হয়তো অপরিচয়ের দূরত্ব একটা বড় কারণ। তাছাড়া বঞ্চিত মানুষরাই আত্মীয় হিসেবে আমার গল্প-উপন্যাসে ভিড় করেছে বেশি। এদিক থেকে বরপুত্র উপন্যাসটি ব্যতিক্রম অবশ্যই। হঠাৎ আঙুল ফুলে কলাগাছ হওয়া মানুষের সত্য কাহিনী তো এ সমাজের অনেকেই জানেন। আমিও শুনেছি এ রকম অনেক গল্প। সাংবাদিকতা পেশায় আসার পর সমাজের অধিপতি ও রাষ্ট্রক্ষমতার নিয়ন্ত্রকদের আরও খানিকটা কাছে থেকে দেখার ও জানার সুযোগ বেড়েছে। স্বাধীন দেশের এরাই তো হর্তকর্তা, প্রকৃত নায়ক। ভাবি, এদের একজনকে নায়ক করে উপন্যাস লিখলে কেমন হয়? এ ভাবনা ও সমাজসচেতনতার চাপ থেকে উপন্যাসে মোহনের জন্ম হয়েছে সৌভাগ্যের বরপুত্র হিসেবে। দেশের স্বৈরাচারী প্রেসিডেন্টের একান্ত পাশে এবং ক্ষমতালোভী রাজনীতিতে জায়গা করে নেওয়ার গুণাবলি তো তার ছিল, প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ঘনিষ্ঠ করে গড়ে তোলার সুযোগটাও এসেছিল সৌভাগ্যক্রমে। অতঃপর রাষ্ট্রক্ষমতার কেন্দ্রস্থলে জায়গা পাওয়ার মোহনের উত্থান অন্তত নিজের কাছে অবিশ্বাস্য মনে হয়নি।

উপন্যাসে প্রতিবাদী এক নারী চরিত্র আছে। শহীদ মুক্তিযোদ্ধা বাবার মেয়ে হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্ন লালন করে সে। ফলে এ স্বপ্ন ও চেতনাকে ধর্ষণকারী বৈরী ক্ষমতার শিকার হওয়াটাই যেন তার নিয়তি হয়ে দাঁড়ায়। অন্যদিকে মোহন যে রাজনীতি ও রাষ্ট্রক্ষমতার প্রতিনিধি, সেই রাজনীতিকে তো নিকটঅতীতেও দুর্বৃত্তায়নকবলিত ও দুর্নীতিগ্রস্ত রাজনীতি হিসেবে কষে গালমন্দ করেছেন সুশীল সমাজ। তাদের গালমন্দে কাজ না হোক, গণআন্দোলনে সামরিক ও স্বৈরাচার নামক দুঃশাসনের রাষ্ট্রক্ষমতা থেকে বিদায় নেওয়ার ইতিহাস তো আর মিথ্যে নয়। স্বৈরাচার পতনের আন্দোলনে তাই উপন্যাসে মোহনেরও পতন হয়েছে। তবে নির্দিষ্টভাবে বিশেষ কারও শাসনামল নয়, উপন্যাসে স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রত্যক্ষ ছায়া এসেছে মোহনের কাণ্ডকীর্তি বিশ্বাসযোগ্য করে তোলার গরজে। সংক্ষেপে এই হলো বরপুত্র উপন্যাসের মূল বিষয়। উপন্যাসটির প্রথম দু’পর্ব সমকাল ঈদ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। তৃতীয় পর্ব পতনের সময়_ প্রকাশিত হয়েছে যুগান্তর ঈদ সংখ্যায়। বই আকারে প্রকাশের সময় প্রয়োজনীয় ঘষামাজা করেছি। পাঠক উপন্যাসটি পড়ে অভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হবেন এবং কাহিনীর টানে পড়ে, মেলা চরিত্র ও ঘটনা জেনে ভালো লাগবে হয়তোবা। উপন্যাস সাহিত্য হিসেবে কোথায় দুর্বলতা বা ত্রুটিবিচ্যুতি, সেটা বলার দায় সমালোচকদের। তারা সে দায়িত্ব পালন করবেন না বলে লেখকের সেই চেষ্টা না করাই ভালো। বিশ্বাস করি, ভালো কী মন্দ_ সেই চূড়ান্ত রায় দেওয়ার বিচারক আসলে প্রতিটি পাঠকই।

প্রচ্ছদ সমর মজুমদার

No related posts.