বই আর বই » হায়াৎ মামুদ

নির্বাচিত মাহমুদ দারবিশ
দৈনিক সমকালে ১০/০২/২০১০ সংখ্যায় হায়াৎ মামুদ নিজের বই নিয়ে যা লিখেছেন:

প্রতিরোধের কবিতা

অঞ্চলটির ইতিহাস অন্তত হাজার তিনেক বছরের। বাইবেলের ‘পুরাতন নিয়মে’ অর্থাৎ ওল্ড টেস্টামেন্টে ভালোভাবে পাওয়া যাবে, নানা প্রসঙ্গে ও নানান অনুষঙ্গে। মধ্যপ্রাচ্যের গল্পগাথা চুঁইয়ে এসেছে যেভাবে বাংলা পুঁথিসাহিত্যে সেটুকুর ভিতরেও আমরা নামটি ছোটবেলা থেকেই জেনে গেছি : কেনান। শত শত বছর পরিক্রমায় নাম পাল্টেছে যে কতবার! ফিলিস্তিয়া, ফিলিস্তিন, প্যালেস্টাইন, জুডিয়া, ইসরায়েল ইত্যাদি। ভূখণ্ডের সীমানাও অবশ্য এক থাকেনি, রদবদল হয়েছে বারেবারে। লেবানন, সিরিয়া, জর্দান, মিসর_ সব তিন দিকে, আর একদিকে তো সমুদ্র। চালচিত্রে এই মৃদু ভূগোল-ইতিহাসজ্ঞান থাকাটা জরুরি। কারণ মাহমুদ দারবিশ এই ভূমি ফুঁড়ে উঠে আসা ফিলিস্তিনি কবি।

প্যালেস্টাইনের তিনটি প্রদেশের একটি হলো গালিলি। উত্তর গালিলি অঞ্চলের আক্কা জেলার আল্-বিরওয়েহ্ গ্রামে দারবিশের জন্ম ১৯৪২ সালের ১৩ মার্চ। যখন তার বয়স মাত্র ছয়, ১৯৪৮-এ ইসরায়েলি বাহিনী ওই গ্রাম দখল করে এবং পরে ৪১৬টি গ্রামসহ আল্-বির্ওয়েহ্কে সম্পূর্ণ ধূলিসাৎ করে দেয়। জীবন বাঁচাতে দারবিশদের পরিবার লেবাননে পালিয়ে যান। পরে যখন দেশে ফিরে এলেন, দেখা গেল ফিলিস্তিনি আরবদের আদমশুমারি শেষ হয়ে গেছে, তারা দেরি করে ফেলেছেন এবং শেষ পর্যন্ত বিধিমোতাবেক পরিচয়পত্র জোগাড় করতে তারা ব্যর্থ হলেন। স্বাধীনভাবে নিজের দেশের ভেতরেই ঘোরাফেরা করা কঠিন হয়ে দাঁড়াল, কর্তৃপক্ষের হাতে বারংবার হয়রানি ও নাস্তানাবুদ হওয়া যেন বিধিলিপি। ষাটের দশকে একাধিকবার তাকে পারদে ভরা হলো, বাড়িতেও অন্তরীণ করা হলো। অতঃপর দেশের ভেতরে থাকা, পালিয়ে যাওয়া, ফের ফিরে আসা_ এসব ক্রমাগত ও সুযোগ-সুবিধামতো চলতে থাকবে। পাকাপাকিভাবে দেশ ছাড়লেন ১৯৭১ সালে। ইসরায়েল থেকে কায়রো গেলেন, সেখানে ‘আল্ আহরাম্’ সংবাদপত্রে কাজ করতে লাগলেন। দু’বছর পর বৈরুত গিয়ে পিএলওতে যোগ দিলেন এবং ওই সংস্থারই ‘ফিলিস্তিনি প্রসঙ্গ’ নামে আরবি ভাষায় এক মননশীল পত্রিকার সম্পাদনা-দায়িত্ব তাকে দেওয়া হয়। ১৯৮৭ সালে পিএলওর কার্যনির্বাহী পর্ষদের সভ্যপদ লাভ করেন, কিন্তু ১৯৯৩-এ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ও ইসরায়েলের মধ্যে শান্তিচুক্তি সম্পাদিত হলে তিনি পদত্যাগ করেন। যুক্তি দেখিয়েছিলেন যে, ‘কার্যনির্বাহী পর্ষদে আমার ভূমিকা নিতান্তই প্রতীকী। আমি ওখানে ছিলাম কোনো টেনশন দেখা দিলে তখন দরকারমতো শান্ত-সুস্থিরতার প্রভাব যেন খাটাতে পারি, তাতে মতপার্থক্যের জায়গাগুলো কমানোয় সাহায্য হতো। আমি তো কখনোই রাজনীতির লোক ছিলাম না। আমি কবিমাত্র, বাস্তবতার বিশেষ পরিপ্রেক্ষিত মগজে বয়ে বেড়ায় এরকম এক কবি।’ ১৯৮২ পর্যন্ত বৈরুতে থেকে তারপর পারীতে পাকাপাকিভাবে চলে যান এবং সেখানে ফিলিস্তিনি সাহিত্যপত্র ‘আল্-কার্মাল্’ বের করতে থাকেন।

আধুনিক আরবি সাহিত্যে ‘প্রতিরোধের কাব্য’ নামে একটি ধারা গড়ে উঠছে। মাহমুদ দারবিশ তার সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক প্রতিনিধিমূলক কবি হিসেবে বিবেচিত হয়ে থাকেন। তাঁর নিজের স্বীকারোক্তি অনুযায়ী যাদের কবিকৃতী তার ওপর প্রভাব ফেলেছে তারা হলেন ফরাসি কবি লুই আরাগঁ ও পল এলুয়ার, তুরস্কের নাজিম হিকমত, হিস্পানি ফেদেরিকো গার্থিয়া লোর্কা এবং চিলোনে কবি পাবলো নেরুদা।

১৯৯৬ সালে, ছাবি্বশ বছর নির্বাসিত জীবন-যাপনের পর, তাকে নিজ পরিবার ও আত্মীয়-স্বজনকে দেখতে যাওয়ার সুযোগ দেওয়া হয়। তার বান্ধবজন, সতীর্থবৃন্দ ‘অভ্যন্তরীণ উদ্বাস্তু’, সব ফিলিস্তিনি মেতে উঠেছিলেন তাকে পেয়ে। হাজার হাজার মানুষ তাকে সংবর্ধনা জানায়, তার কবিতা তাদের মুখে মুখে ফেরে। এই স্মৃতি-রোমন্থনে গভীর বেদনায় তিনি বলেছিলেন : ‘যত দিন আমার এ দেহে প্রাণ আছে আমার দেশ ফিলিস্তিনের জন্য আমার নস্টালজিয়ায় কেউ এতটুকুও আঁচড় কাটতে পারবে না।’

১৯৯৭-এ সিমন বিতঁ নামে জনৈক ইসরায়েলি-ফরাসি চলচ্চিত্রকার আল্-বির্ওয়েহ গিয়েছিলেন দারবিশের শৈশবস্মৃতির নিসর্গ ধরে রাখার জন্য, কিন্তু কিছুই দেখতে পাননি_ খাঁ খাঁ শূন্যতা, পরিত্যক্ত, ঘাসপালা-জঞ্জালে ঢেকে-যাওয়া গোরস্তান ছাড়া। ২০০১ সালের ১৬ ডিসেম্বর ইসরায়েলিদের বুলডোজার ওইসব কবর খুঁড়ে, মানুষের যেটুকুই স্মৃতি পড়ে ছিল কঙ্কালরাশির ভিতরে_ সব তুলে ফেলে দিয়ে, নতুন রাস্তা তৈরির কাজে লেগে যায়। কোনো গ্রাম যে কখনও পৃথিবীর বুকে ঠিক ওইখানটিতে ছিল তার আর কোনো চিহ্নই পড়ে থাকে না। মাতৃভূমি নেই, কিন্তু মাতৃভাষা তো রয়ে যায় মাহমুদ দারবিশের।

প্রচ্ছদ : পরিচয় চৌধুরী

Related posts:

মাহমুদ দারবিশ পাঠ ও বিবেচনা

হোর্হে লুইস বোর্হেস: নির্বাচিত গল্প ও প্যারাবল